প্রবীর মিত্র, বরগুনা।।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর রাওঘা ও কুকুয়া ইউপির কুকুয়া, কৃষ্ণনগর, কুতুবপুর গ্রামে জোয়ারের পানি ঢুকে পানিবন্ধী হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার। সুবান্ধী বাঁধের কারনে এ মৌসুমে নদীর পানি ঢুকে প্রতিদিন ৫ শতাধিক ঘরবাড়ী প্লাবিত হয়ে পড়ে।
সুবান্ধী বাধের উপর যে স্লুইজগেট আছে ঐ গেট ছোট হওয়ায় পানি নিস্কাশন সম্ভব নয় বলে এলাকাবাসী জানান। উত্তর রাওঘার মোঃ কবির হোসেন বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে সব কিছু তলিয়ে রয়েছে। আমরা প্রতিদিন জোয়ারের পানির সাথে লড়াই করে বেচে থাকি। আমাদের ঘর বাড়ী পাকের ঘর, উঠান বাথরুম তলিয়ে রয়েছে।
কুকুয়া গ্রামের পারভেজ বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে গ্রামের বাড়ী ঘর থেকে নামতে পারিনা।
হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা ও কুকুয়া ইউপি চেয়ারম্যান বোহান উদ্দিন মাসুম তালুকদার এ ব্যাপারে ব্যাবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ডের এসডি মোঃ শাহ আলম মিয়া মুঠোফোনে বলেন সুবন্ধী বাঁধের ওখানে ৫ ব্যান্ড স্লুইজ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানা হয়েছে।
You must be logged in to post a comment.