বরগুনার আমতলীতে ছেলেসহ অসুস্হ মা “কে গাড়ী থেকে ফেলে দেওয়ার অভিযোগ!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৭ অপরাহ্ন

জসীম উদ্দিন, বরগুনা।।

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসে অসুস্থ মায়ের  জন্য সিট চাইলে এ নিয়ে তর্কের জের ধরে বাসের হেলপার ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিলে বৃদ্ধ মা ও ছেলে আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আমতলী-পটুয়াখালী মহাসড়কের এ কে স্কুল চৌরাস্তা এলাকায়।

জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে বাঁধঘাট বটতলা থেকে আমতলী সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মো. মনিরুল ইসলাম তাঁর অসুস্থ বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে পটুয়াখালী যাচ্ছিলেন।

এ সময় কুয়াকাটা-বরিশালগামী যাত্রীবাহী বাস মিশুক পরিবহনে ওঠার পর মায়ের জন্য সিট চাইলে সুপারভাইজার এ নিয়ে তর্ক জুড়ে দেন। একপর্যায়ে এ কে স্কুল চৌরাস্তা এলাকায় গাড়ির হেলপার তাঁদের দুজনকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। আহত মনিরুল ইসলাম বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য পটুয়াখালী যেতে মিশুক পরিবহনে উঠি। এ সময় অসুস্থ বৃদ্ধ মায়ের জন্য সিট চাইলে সুপারভাইজার আমার সঙ্গে অহেতুক তর্ক শুরু করে।

পরে এ কে স্কুল চৌরাস্তায় গাড়ি থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তাতে মা শরীরে আহত হন ও আমার বাঁ পায়ের গোড়ালি ভেঙে গেছে। ’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ