বরগুনার আমতলীতে ওসির রুম থেকে আসামির লাশ উদ্ধার, বরখাস্ত ২

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৯:৩৮ অপরাহ্ন

আমতলী প্রতিনিধি।।

বরগুনার আমতলী থানায় ওসির  রুম থেকে হত্যা মামলার সন্দেহভাজন এক  আসামির লাশ উদ্দার করছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ ) সকালে ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রীর কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্দার করা হয়। পুলিশের দাবি আটক শানু হাওলাদার আত্মহত্যা করছে । তাকে জিজ্ঞাসাবাদের জন্য ওই কক্ষে রাখা হয়েছিল।

থানার ভিতরে স্বজনদের কান্নায় আকাশ ও বাতাস ভারি হয়।

এ ঘটনায় আমতলী থানার ওসি ( তদন্ত ) মনোরঞ্জন মিস্ত্রী ও ডিউটি অফিসার এআসআই আরিফকে দায়িত্ব অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন।

জানাগেছে, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । উক্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ সম্পর্কে আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, শানু হাওলাদারকে ২৫ মার্চ আটকের পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই কক্ষে রাখা হয়েছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ