বরগুনায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডা:এজি খাঁন!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৫ অপরাহ্ন

মো:জসীম উদ্দিন,বরগুনা প্রতিনিধি ।।

প্রতিবছরের ন্যায় বরগুনায় অসহায় দুস্থ ও গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ডাক্তার এ জি খান। বরগুনার সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরীচন্না বারঘর নামক স্থানে শনিবার বিকেলে ১২ শ কম্বল বিতরণ করেন তিনি।

ডাক্তার এ জি খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম এটম, ৩ ফুলঝুরি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এনায়েত ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ডাক্তার এ জি খান বলেন, বরগুনা আমার জন্মভূমি। আমি ঢাকা থাকলেও প্রতিবছর আমার গ্রামের অসহায় দুস্থ গরীবদের মাঝে সামান্যতম উপহার নিয়ে আসি। যাতে করে আমাদের মা বোনরা শীতে কষ্ট না পায়। তবে এলাকার কিছু দুষ্কৃতী লোক এটা চায় না। তারা সব সময় অসহায় মানুষদের সুযোগ নিয়ে, তাদেরকে বিভিন্ন সহযোগিতা থেকে দূরে সরিয়ে রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের পাশে থেকে কাজ করতে পারি।পরে রাতে মরহুম আলহাজ্ব ডাক্তার জয়নাল আবেদীন খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন। প্রধান আলোচক থাকবেন ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ