বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন বগুড়া ১ আসনের এম পি জননেতা আব্দুল মান্নান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ৮:২০ পূর্বাহ্ন
বগুড়ার সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণ

আবুল কাশেম, বগুড়া।।

উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রান  (শুকনা খাবার) বিতরন করেন সারিয়াকান্দি -সোনাতলা নির্বাচনি এলাকার সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ জননেতা জনাব আব্দুল মান্নান এমপি মহোদয়।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়, ১০ ইউনিয়নের শতাধিক গ্রামে বন্যার পানি  ঢুকেছে। এতে ৪৬ হাজার ৮০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, দুই হাজার ৬৬৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। ২০ হাজার ৭৫৫টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস জানায়, আটটি মাধ্যমিক ও ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে।

এদিকে সোমবার (১৫জুলাই) সকাল থেকেই দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে কালিতলা গ্রোয়েন বাঁধ, চন্দনবাইশা অস্থায়ী কার্যালয়, বড়ইকান্দি সহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন ইউনিয়নের পৃথকভাবে ৭শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, (রাজস্ব) আব্দুল মালেক, বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাবা সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ)  সিদ্ধার্থ ভৌমকি, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলী, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কাজলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোশারফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার প্রমুখ।

বিতরণকৃত এসব শুকনো খাবারের মধ্যে রয়েছে, ১০কেজি চাল, ১কেজি মসুর ডাল, ১ কেজি লবণ,১ কেজি চিনি, ২কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তৈল, ৫০০গ্রাম নুডুলস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ