বনদস্যুর জিম্মিদশা থেকে পালিয়ে পরিবারে ফিরলো দুই জেলে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১০:৪৪ অপরাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।

সুন্দরবনের বনদস্যু জিয়া বাহিনীর হাতে জিম্মি দুুই জেলে অবশেষ পালিয়ে নিজ নিজ পরিবারের কাছে ফিরে এসেছে । অপহৃত দুই জেলে মজিদ সানা ও আব্দুল্লাহ গাজী মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কাঁচিকাটা বি জি বি সদস্যদের সহায়তায় বাড়িতে ফিরে আসে।

ফিরে আসা জেলে আব্দুল্লাহ জানায়, গত শনিবার সুন্দরবনের গহীনে ভারত সীমান্তবর্তী ছায়ারটেক নামক স্থানে মাছ ধরার সময় বনদস্যু জিয়া বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় এবং মুক্তিপনের জন্য ৭ লাখ টাকা দাবি করে। এসময় বনদস্যুরা তাদের উপরে আমানবিক নির্যাতন চালায়।

এক পর্যায়ে মঙ্গলবার রাত ৩ টার দিকে বনদস্যুদের ঘুমানোর সুযোগে তারা দুইজন কৌশলে সুন্দরবনের ভিতরে লুকিয়ে পড়ে।খুব ভোরে নদী সাঁতরে বাংলাদেশের সিমানায় আসলে টহলরত কাঁচিকাটা রেন্জের বি জি বি সদস্যরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।

উল্লেখ্য, এই দুই জেলে কয়েকদিন আগে বনদস্যু জিয়াবাহীনির হাতে জিম্মি হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ