বদলী যোদ্ধার পণ
জি,এম,আলমগীর কবির।।
…………………………………………………………………………………………………………………
পায়নাকো মোরা উষ্ণ পানি
মরিচগুড়ার ভয়,
হারবোনা আর জীবন যুদ্ধে
মানবোনা পরাজয়।।
থাকবোনা আর ভিতুর মতো
চার দেওয়ালে বন্ধি,
বদলি প্রথার বিরোধিতায়
চলবেনা কোনো সন্ধি।।
স্বল্প আয়ের বেশিক মোরা
সহজ সরল মন,
সুখ পাখিকে ধরতে দিলাম
সুখের বিসর্জন।।
কতো স্বপ্ন ভাংগে মোদের
জাগে নতুন আশা,
বেশিকেরা নয়তো পুতুল
করোনা তামাশা।
বাড়ি ভাড়া চিকিৎসাতে ও
ফকির ফকির ভাব,
বোনাসের বেলাতেও দেখাও
কৃপনের স্বভাব।।
পাইনা বেতন মাসের শেষে
আসে নতুন মাস,
দুই নয়নে আষাঢ় শ্রাবণ
পাড় ভাঙ্গে বারো মাস।।
বিরোহের গান শোনাবো না আর
দূরীবো আঁধার রাতি,
বদলি প্রথাকে করবো বরণ
মালাটি রেখেছি গাঁথি।।
আজ- বেশিকেরা হাত রেখেছেন
লক্ষ কোটি হাতে,
এবার- বদলি প্রথার ফুল ফুটাবো
মরু সাহারাতে।।