বঙ্গোপসাগরে মাছ ধরা জালের সাথে জড়িয়ে এক জেলের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ৮:৩৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে পড়ে কাঞ্চন হাওলাদার (৫০) নামে এক কর্মরত জেলের  মৃত্যু হয়েছে। কাঞ্চন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের অহেজ হাওলাদারের ছেলে বলে যানা গেছে।

সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মোংলা বন্দর সংলগ্ন ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারের মাঝি মোঃ তোফাজ্জেল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেদকে জানান, শরণখোলা উপজেলার ঝিলবুনিয়া গ্রামের এমাদুল আকনের মালিকানাধীন এফ,বি মায়ের দোয়া ট্রলারে করে প্রতিদিনের মত শনিবার তারা ইলিশ  আহরণ করতে গভীর সাগরে যান। ফিশিং ট্রলার নিয়ে

এরপর অন্যান্য দিনের মত মঙ্গলবার সকালে সাগরে জাল ফেলার সময় হটাৎ দুঃভাগ্যক্রমে জালের সাথে পেঁচিয়ে কাঞ্চন সাগরে পড়ে যায়। সাথে সাথে সহকর্মী’রা ও পাষের ট্রলারের অপর জেলেরা তাৎক্ষণিকভাবে কাঞ্চনকে উদ্ধার করতে পারলেও কিছুক্ষণ পরেই ট্রলারের উপর মৃত্যু হয় তার। সন্ধ্যার পরেই কাঞ্চনের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সহযাত্রী জেলেরা। বাড়িতে চলছে শোকের মাতম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ