বঙ্গবন্ধু
————————————————-
মিজান আহমেদ।।
কে বলে তুমি নাই?
তুমি আছো।। নি:শ্বাসে, আছো বিশ্বাসে,
তুমি আছো কোটি মানুষের হৃদয়ে মিশে।
তোমাকে দেখা যায়— জনতার হাসি-কান্নায়,
তোমাকে দেখা যায়— প্রতিবাদের তীক্ষ্ন ভাষায়,
তোমাকে দেখা যায়— ঐ লাল-সবুজের পতাকায়।
কিছু পথহারা সৈন্য নৈতিকতা দিগম্বর,
বধ করিলো জাতির বলিষ্ঠ কণ্ঠস্বর!
ভেবেছিলো যারা তোমাকে হত্যা করলেই
সবকিছুই হয়ে যাবে শেষ,
বোঝেনাই তারা, তুমি মানেই বাংলাদেশ।
যতদিন রবে আটষট্টি হাজার গ্রাম
ততদিনই রবে তোমার গল্প কথা,
তুমি রবে বীর বাঙালীর মনকুঞ্জরে,
রবে অন্তরে গাঁথা।
তুমি অবিনশ্বর-অক্ষয়-অম্লান,
তুমি লক্ষ জনতার বিষ্ময়-প্রাণ।
জানিনা তোমার রক্তঋণ,
বাঙালী শোধ করতে পারবেনা কি-না কোনদিন।
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে
জন্ম-জন্মান্তরে দেশপ্রেমিকেরা তোমাকে মনে রাখবে।
দীন দু:খী নিপিড়ীতের স্বপক্ষে ছিল তোমার সংগ্রাম,
ভালোবেসে জনতা দিয়েছে তাই বঙ্গবন্ধু তোমার নাম।
You must be logged in to post a comment.