বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কালীগঞ্জ উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২২ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের ঝিনাইদহ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সভাপতি শান্ত জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক এ,আর আনিছুর রহমান সিকদার স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা দেওয়া হয়। পরে কালীগঞ্জ উপজেলার সভাপতি মো: আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানার হাতে তাদের কমিটির চ’ড়ান্ত নামের তালিকা তুলে দেওয়া হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের জেলা কমিটির  সহ-সভাপতি পিয়ার আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদিকা মমতাজ বেগম, লুৎফর বারী রনোসহ আরো অনেকে।

সভাপতি শান্ত জোয়ার্দ্দার এ সময় বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে আমাদের সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ