বাঘে ধরলে ছাড়া পাওয়া যায় কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়া পাওয়া যায়না, সুতরাং আওয়ামীলীগের বিরোধীতাকারীরা সাবধান। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলা মানে বাঙ্গালীজাতির বিরুদ্ধে কথা বলা, বিগত সংসদ নির্বাচনে যারা সেভেন স্টার তৈরী করে বিএনপির টাকা খেয়ে আওয়ামীলীগের বিরোধীতা করেছেন নৌকার বিরোধিতা করেছেন তাদের কে মুস্তাক, জিয়ার অনুসারি ছাড়া আর কিছুই বলতে পারি না।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর হামলা আন্তর্জাতিক সন্ত্রাস। জাতির পিতার কন্যা ও গণতন্ত্রের মানসকন্যাকে হত্যাচেষ্টার ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন নিন্দনীয় অপরাধ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন- আওয়ামী লীগের খেয়ে পরে মোটা তাজা হয়ে আওয়ামী লীগের সাথে যারা বেইমানি করে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।
আপনাদের সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। ২১ আগস্টের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওমর ফারুক চৌধুরী এমপি। অন্যান্য বক্তারা বলেন, গত ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে জড়ো হয়েছিলেন সিনিয়র নেতারা। দলটির প্রধান এবং তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছিলেন ওই সমাবেশের প্রধান অতিথি। আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তায় একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। বিকাল ৩টা থেকে দলটির কিছু মধ্যম সারির নেতা বক্তব্য দেয়া শুরু করেন। বিকাল ৪টার দিকে শুরু হয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বক্তব্য দেয়ার পালা। দলীয় সভানেত্রী শেখ হাসিনা তখনও এসে পৌঁছাননি। দলের নেতাকর্মী এবং সমর্থকরা শেখ হাসিনার বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন।
শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দফায়-দফায় বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে বুঝতে পারেননি যে এটি ছিল গ্রেনেড হামলা। অনেকেই ভেবেছিলেন বোমা হামলা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনার ভয়াবহতা সম্পর্কে আঁচ করেছিলেন।
যখন গ্রেনেড হামলা শুরু হয়, তখন মঞ্চে বসা আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার চারপাশে ঘিরে মানবঢাল তৈরি করেন, যাতে তার গায়ে কোনো আঘাত না লাগে। যেসব নেতা শেখ হাসিনাকে ঘিরে মানবঢাল তৈরি করেছিলেন, তাদের মধ্যে ছিলেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। তখন হানিফের মাথায় গ্রেনেডের আঘাত লেগেছিল। পরে ২০০৬ সালের শেষের দিকে তিনি মারা যান।
গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান, যিনি পরে মারা যান। ওই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। এতে আহত হন আরও অনেকে।গ্রেনেড হামলায় আহত অনেকেই এখনও শরীরে আঘাত নিয়ে বেঁচে আছেন। সেদিন নেত্রীকে (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে) ঘিরে মানবঢাল তৈরি করা হয়েছিল। স্প্লিন্টারের আঘাতে ৩শ’র বেশি জন আহত হয়। নিহতদের মধ্যে ছিলেন মহিলা আওয়ামী লীগ সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। আহতদের মধ্যে অনেকের জীবনযাপন দূর্বিষহ হয়ে উঠেছে। তখনকার বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আক্রমণ থেকে রক্ষা পেলেও, কানে আঘাত পান, যার প্রভাবে আজ পর্যন্ত তিনি ভুগছেন।
আক্রমণের লক্ষ্যটি সহজ ছিল: শেখ হাসিনাকে হত্যা করে দলের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। এটি বাংলাদেশের মাটিতে সবচেয়ে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার একটি ছিল। এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা, কারণ এটি রাষ্ট্রীয় মদদপুষ্ট ছিল এবং রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার জন্যই এই হামলা চালানো হয়।
সংক্ষেপে বলা যায়, হামলাটি চালায় হরকাতুল জিহাদ নামে একটি জঙ্গি সংগঠন (হুজি)। এরসাথে বিএনপি’র তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান, সরকারের তৎকালীন মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি’র উপ-শিক্ষামন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামের সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং আইন প্রণয়নকারীরাও সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিলো।
এছাড়া, কাশ্মিরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন, হিজবুল মুজাহিদিন, তেহরিক জিহাদ-ই ইসলাম, লস্কর-ই-তৈয়বা এবং মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সহ বেশ কয়েকটি বিদেশি গোষ্ঠি এর সাথে জড়িত ছিল।
আজ শনিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহীর পৌর এলাকার ফিরোজ চত্তরের সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য স্থান পরিবর্তন করে উপজেলা অডিটারিয়ামে এলাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬তম প্রতিবাদ দিবস শেষে আলোচনা সভায় গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, আজাদ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এ সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সভাপতি আলহাজ্জ অয়েজ উদ্দিন বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি প্রভাষক আকবর আলী, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগ সধারণ সম্পাাদক মাসুদ পারভেজ বিপ্লব প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আ’ লীগ, যুবলীগসহ সকল অংগ সংগঠনের নেতা- কর্মি ও সমর্থকরা মটরসাইকেল শো-ডাউন নিয়ে এসে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হন।
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বস্থ্যতা কামনা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
You must be logged in to post a comment.