বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ঝিনাইদহে ৪৬ বার কোরআন খতমের কর্মসূচি

এম. এ কবীর
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১১:৪৩ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ৪৬ বার কোরআন খতমের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

সোমবার জাতীয় শোক দিবস পালন উলপক্ষ্যে এক প্রস্তুতি সভায় এ কথা জানান ঝিনাইদহের ডিসি মজিবর রহমান। তাঁর সভাপতিত্বে  দুপুরে ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ সদর পৌর মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ বিএম রেজাউল করিম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শামীম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারীপরিচালক সুচন্দন মন্ডল, ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক আব্দুল হামিদসহ সব উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ