ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা গণ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় রানীশংকৈল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে।
এসময় ঘন্টা ব্যাপি মানব বন্ধনে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,রানীশংকৈল কলেজের সাবেক অধক্ষ তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনিসুর রহমান বাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান গণ।
এসময় মুক্তিযোদ্ধা হবিবর রহমান সহ সকল মুক্তিযোদ্ধারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে প্রয়োজনে আমরা একাত্তরের মতো আবারো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো এই ধর্মের নামে যারা মৌলবাদ জঙ্গিবাদ করছে তাদেরকে দমন করার জন্য।
উল্লেখ্য যে কিছুদিন আগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য কে ভেঙে ফেলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেন রানীশংকৈল মুক্তিযুদ্ধা সংসদ।
You must be logged in to post a comment.