বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোদাগাড়ীতে বিক্ষোভ সমাবেশ

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী ( রাজশাহী) : 
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ৮:১৯ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা , মুক্তিযুদ্ধ অবমাননা ও সংবিধান বিরোধী কাজ করার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় শহীদ ফিরোজ চত্ত্বর হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি গোদাগাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ ফিরোজ চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবের সঞ্চলনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী,  পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ পারভেজ বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাই তাদের ফায়দা হাসিল হবে না। এরাই প্রকৃত স্বাধীনতা বিরোধী। মুখে ইসলামরে কথা বলে ধর্মব্যবসা করে। তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান সরকারের উন্নয়নে বেসামাল হয়ে একটি কুচক্রীমহল, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পনিরত করার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের দ্বিবাস্বপ্ন কোনদিন পূরণ হবে না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ