বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৫:৪৬ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

কুষ্টিয়ায় নব নির্মিত জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জজাকোর্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. ওসমান গণি, সদস্য এড. রফিকুল ইসলাম, এড. নওশের আলী, বীরমুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী,এড. রাজিব রায় সঞ্জয়, এড. প্রবীর মুখার্জি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, এড. সাহেদুজ্জামান সাহেদ।

এসময় বক্তারা বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। তারই নবনির্মিত ভাস্কর্য ভাঙ্গার সাহস মৌলবাদীরা কোথা থেকে পেলো। কারা তাদের মদদ দিচ্ছেন। খুজে বের করতে হবে। যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। তার ভাস্কর্য সারাদেশের প্রতিটি জেলায় স্থাপিত করতে হবে। মৌলবাদীরা এতে বাধা দিতে আসলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ