বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন সাম্প্রদায়িক বিবাদ থাকবে না : আতাউর রহমান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ১১:০১ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন সাম্প্রদায়িক বিবাদ থাকতে পারেনা, থাকতে দেবোনা। সংখ্যালঘু নামে শব্দ কেউ উচ্চারন করুক তা আওয়ামীলীগ সরকার চাই না ।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আতাউর রহমান আতা উপরোক্ত কথা বলেন ৷

পূজা কমিটির সভাপতি শ্রী পলাশ কুমার শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি আরও বলেন, মৌলবাদ-জঙ্গিবাদীদের সকল আস্তানা চিরতরে ধ্বংসসহ সাম্প্রদায়িক বিবাদের অবসানের মধ্যে দিয়ে বাঙ্গালীর ভাগ্যকাশে সুন্দর আগামী ও উন্নয়নশীল দেশ গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে ৷ তাই শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে এবং কুষ্টিয়া উন্নয়নের আমূল পরিবর্তনের অগ্রগতি ধরে রাখতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর সাংসদ জননেতা মাহাবুব উল আলম হানিফ মহোদয়কে নৌকা মার্কায় ভোট দানের মাধ্যমে বিজয় করতে হবে ৷

পূজা কমিটির সাধারণ সম্পাদক মাধব কুমার শাহের সঞ্চালনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস ৷

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান পল্লব, পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই আনারুল হক, এএসআই আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা কাবিল হোসেন, আব্দুল মালেক, আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা রুহুল আমিন, আবুল কাশেম মেম্বর, শ্রী অসিত কুমার সাহা, শম্ভ সাহা, জাহিদ কর্মকার প্রমূখ ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন ৷

পূজামন্ডপে শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে । শান্তি শৃংখলা রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে । প্রতিটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্বিঘে তাদের পূজা উদযাপন করার করার লক্ষ্যে পরিদর্শনকালে সকলের প্রতি আহবান রাখেন প্রধান অতিথি আতাউর রহমান আতা ৷

এছাড়া তিনি কুষ্টিয়ার গোস্বামী দূর্গাপুরে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মত বিনিময় সভায় আধুনিক কুষ্টিয়া উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এম,পির পক্ষ থেকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া পূজা মন্দিরে শারদীয় দূর্গাৎসব পালনের জন্য আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷

পূজা কমিটির সভাপতি খোকন পালের সভাপতিত্বে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক আতাউর রহমান আতা ৷

আতা তার বক্তব্যকালে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে ভেদাভেদ নাই ৷ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা উৎসব একটু বর্ণাঢ্য ও জাঁকজমক ভাবে পালন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার, সদর সাংসদ জননেতা মাহবুব উল আলম হানিফ মহোদয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে । যাতে করে নির্বিগ্নে আপনারা আপনাদের আনন্দ উৎসব পালন করতে পারেন ৷

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আসতে এবং কুষ্টিয়ার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে ৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোস্বামাী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ৷

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদিয়া ক্যাম্প ইনচার্জ এসআই আনছারুল হক, এএসআই আশিকুর রহমান আশিক, পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই আনারুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঝেন্টু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আলিউল আজিম (ছোট লাল্টু), আওয়ামীলীগ নেতা আরজু আহমেদ, রবিউল আলম মেম্বর, মহাদেব কর্মকার, নিখিল কর্মকার ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, গোস্বামী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও ইউপির জনপ্রিয় চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ