“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে ৪৯ তম জাতীয় সমবায় দিবস। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে আলোচনা সর্ভা। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান পাটোয়ারী।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমবায়ী নিকুঞ্জ বিহারী, মামুনুর রশিদ টিটু।
You must be logged in to post a comment.