বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির দাবিতে ইবি ছাত্রলীগের মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ৫:১৫ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

শোকবহ আগস্ট মাসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ ১২ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: হারুন- উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড. মো: শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুন উর-রশিদ আসকারী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে বিচার কার্য সম্পাদন করেছেন এটি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এখনো যেসব হত্যাকারী পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানায়। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর সবকটি হত্যাকারীর বিচারকার্য এ বাংলার মাটিতে সম্পাদন না করা হবে ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে না। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো: শাহীনুর রহমান বলেন, আমরা যদি এ দেশ কে লজ্জা ও কলঙ্ক মুক্ত করতে চাই তাহলে অবশ্যই বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

জানা যায়, মাবনবন্ধন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ উপাচার্য প্রফেসর ড. হারুন উর-রশিদ আসকারীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সরকারের কাছে তিনটি দাবি পেশ করে ছাত্রলীগ। দাবি গুলো হলো, ‘বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মস্বীকৃত পলাতক খুনীদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশের মাটিতে সে সব নরপিশাচের ফাঁসি কার্যকর করতে হবে, পলাতক খুনীদের ফাঁসি কার্যকর করার মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।’

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলো, তৌকির মাহফুজ মাসুদ,  রিজভী আহমেদ পাপন, গোলাম মোস্তফা, মিথুন, সালাম, মনজুর হাসান, জুবায়ের, ফয়সাল সিদ্দিকী আরাফাত, নুর আলম, আব্দুর রহিম, সুমন, অনিক, বিপুল, সোহাগ, শিহাবসহ শতাধিক নেতা-কর্মী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ