বায়জিদ হোসেন, বাগেরহাট।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম সাহদাৎ বার্ষীকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ আগষ্ঠ) বেলা ১১টায় বাগেরহাটের মোংলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয় মোংলা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আলোচোনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তিতা রাখেন মোংলা উপজেলা আ,লীগের সভাপতি শিক্ষাবিদ বাবু সুনীল কুমার বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তিতা রাখেন পৌর আ,লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান রহমান, মোংলা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজান তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাছান অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেদুজ্জামান (রাজু), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব খান, পৌর সাধারণ সম্পাদক বাপ্পি শেখ, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাইজুল ইসলাম (সানি) মিঠাখালী ইউ,পি ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন হাওলাদার। এসময় আ,লীগের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন বঙ্গবন্ধু ছিলেন এমন একজন মহান নেতা উনি জন্ম না নিলে আজ আমরা স্বাধীন বাংলাদেশে মায়ের ভাষায় কথা বলতে পারতাম’না। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে স্বাধীন বাংলা নামের একটি রাস্ট্রের জন্ম হয়েছিল। আজ বঙ্গবন্ধুর কন্য দেশ রত্ন শেখ হাছিনার যে শোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশ পরিচালনা করছেন সেই অগ্রযাত্রা যেন কোন স্বাধীনতা বিরধী শক্তি নস্যাৎ করতে না পারে সেই লক্ষে সকল’কে এক সাথে কাজ করতে হবে।
এসময় বক্তারা ৭৫ সালে ১৫ আগষ্ঠ জাতির জনক সহ, পরিবারের সদস্য দের হত্যকারি দের দেশেএনে ফাঁশি কার্যকারের দাবি জানান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ স’পরিবারের সকল সদস্য দের স্বরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলায় এসে শেষ হয়।
You must be logged in to post a comment.