প্রদীপ কুমার দেব নাথ, ব্রাহ্মণবাড়ীয়া।।
শোকাবহ আগস্টের ১ম দিন। এই আগস্টেই বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের অস্তিত্বের সাথে যার নাম সেই মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতিপয় পথভ্রষ্ট কুলাঙ্গার হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশের ললাটে ঘোর অমানিশা একেঁ দিয়েছিল।
এই মাসের ১৫ ই আগস্ট হলো সেই কলঙ্কিত দিবস। বাঙ্গালী জাতির জনক হত্যাকান্ডের এই দিবসটি জাতীর শোক দিবস হিসেবে পালন করে বাংলাদেশীরা। দেশের অন্যান্য স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মাননীয় এমপি বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম মহোদয় উপজেলা আওয়ামীলীগকে সাথে নিয়ে মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলার চাতলপাড় ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বিশ্বে ইতিমধ্যেই উন্নয়ন ও শান্তির রোল মডেলে পরিণত হয়েছে। ‘বঙ্গবন্ধুর স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির চেতনার উৎস। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ আদর্শ সোনার বাংলা গড়ে তোলা। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি।”
পরে তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সব দিক দিয়ে উন্নত ও মডেল নাসিরনগর উপজেলা গড়ে তুলার অঙ্গীকার করেন।
তিনি এ সময় গুজব সৃষ্টিকারী, উস্কানীদাতা, অপপ্রচারকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন ‘নাসিরনগরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান নেই। নাসিরনগর হবে আদর্শ উপজেলা।’
চাতলপাড় ওয়াজউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মোঃ আহাদ, ফান্দাউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফারুকুজ্জামান ফারুক সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.