বগুড়ার শেরপুর সাংবাদিক কন্যা স্বর্ণা  জিপিএ-৫ পেয়েছে

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ জানুয়ারী, ২০২০, ৯:১১ অপরাহ্ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার শেরপুরের উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফের একমাত্র কন্যা শোভানা ইসলাম স্বর্ণা গত প্রাথমিক শিক্ষা সমাপনী(পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

শোভানা ইসলাম স্বর্ণা শেরপুর পৌর শহরস্থ কলকাকলী বিদ্যাপীঠে লেখাপড়া করে প্রাথমিক শিক্ষা সমাপনি(পিইসি) পরীক্ষায় অংশগ্রহন করে।

গত ৩১ ডিসেম্বর (পিএসি) পরীক্ষার ফলপ্রকাশ হলে  শোভানা ইসলাম স্বর্ণা জিপিএ-৫ লাভ করে। স্বর্ণা শেরপুরের দৈনিক আমাদের সময় পত্রিকা’র প্রতিনিধি ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শরীফ ও গৃহিনী মাতা শাহনাজ পারভীনের একমাত্র মেয়ে।

স্বর্ণা  ভবিষ্যতে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। এজন্য সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ