বকেয়া বেতন চাওয়ায় ইমামকে পিটিয়ে জখম করলো মসজিদের সভাপতি !

আব্দুল মান্নান, কক্সবাজার ।।
শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৩:৫১ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় এক ইমামকে পিটিয়ে জখম করেছে মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলম।আহত ইমামের নাম আবুল হোসাইন(৫৫)। গত শুক্রবার ১৭ জুলাই দুপুর ১.৪৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। ইমাম আবুল হোছাইনের ছেলে মিনহাজ উদ্দিন (১৭) কেও পিটিয়ে আহত করা হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

আবুল হোছাইন সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়ার মৃত ফয়েজ আহমেদের ছেলে ও ফরিদুল আলম একই এলাকার মৃত হাজী জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ইমাম আবুল হোছাইন মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমকে তাঁর বকেয়া বেতন ও মসজিদের চাঁদা পরিশোধের কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদের নেতৃত্বে রফিকুল ইসলাম, মো. শাকিল, হারুনুর রশিদ, মো. সেলিম, রিদুয়ান, মিজবাহসহ আরও ৮/১০ জনসহ দেশীয় অস্ত্ৰসহ ইমাম ও তাঁর ছেলের উপর চড়াও হয়।

এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ইমামকে পিটিয়ে আহত করার কথা শুনেছি। লিখিত অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ