“বই উৎসব” ২০২০
আবদুল মান্নান।।
————————————————-
বই উৎসব বই উৎসব
চলল সারা দেশে।
বই উৎসব আসল আবার
বাংলায় নব বেশে।
বই বিতরণ সে যে দেশের
সরকারেরই দান।
বই বিতরণ বাড়িয়ে দিল
শেখ হাসিনার মান।
এ দেশেতে অনেক শিশুর
ছিল না রে বই।
বই পেয়ে কষ্ট তাদের
হয়ে গেল ক্ষয়।
বই পেয়ে সারা দেশে
খুশি শিশুর মন।
বই পড়ে নেবে তারা
উন্নয়নের পণ।
বই পড়ে মোদের শিশু
মানুষ হতে চায়।
বইয়ের শিক্ষায় শিশু-মনন
প্রদীপ জালিয়ে যায়।
নতুন বইয়ের সুবাসেতে
শিশুর মুখে হাসি।
সেই শিশুরাই গড়বে নতুন
সফলতার রাশি।
বই পড়ে দেশের শিশু
গড়বে আগামি।
বই পড়ে হ্রাস হবে
সবার শঠামি।
বই উৎসব বই উৎসব
বাংলাদেশের শান।
বই উৎসব পালন করে
বাড়ায় দেশের মান।
You must be logged in to post a comment.