বই উৎসবের মহেন্দ্রক্ষণ সমাগত,সাতক্ষীরায় বিতরণ হবে ৯ লক্ষাধিক প্রাথমিকের বই

আব্দুল্লাহ আল  মামুন, সাতক্ষীরাঃ
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৮:৫২ অপরাহ্ন

নতুন বছরের নতুন দিনে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীরা ৯২৬৫৩৮ লক্ষ বই পেতে চলেছে। আগামী দিনের বাংলাদেশ নির্মানের মহাক্ষেত্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরনকে, নতুন বই প্রাপ্তির আনন্দময়, আনন্দঘন স্মৃতি জাগরুককল্পে উৎসব, উচ্ছাসের আলোক আভার বিচ্ছুরনের আবহ চিরস্বরণীয় রাখতে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর শিক্ষাথীদের মনোমুগ্ধকর আবহাওয়ার স্পর্শে আনায়নে নিরলসভাবে কাজ করছে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানাগেছে জেলায় ১৯৫২২১ জন শিক্ষার্থীর অভিভাবক/শিক্ষাথীর মাঝে বই বিতরন করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ইতিমধ্যে নতুন বছরের নতুন বই বিতরনের লক্ষে উপজেলা শিক্ষা অফিস, প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠ সুন্দর ভাবে সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরনের নির্দেশনা দিয়েছেন, একই সাথে প্রতিটি উপজেলা ও বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, উপস্থিত থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত বই বিতরন নির্দেশনায় বলা হয়েছে অধিদপ্তরের সুত্রাক্ত স্মারকের নির্দেশনা মোতাবেক বই বিতরন কালে সংশ্লিষ্টদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

করোনা সংকটে বিদ্যালয় বন্ধ থাকায় বই বিতরন কালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরনে অবহেলা জনিত কোনরুপ বিপত্তি যেন সংঘটিত না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন নিশ্চিত করন সহ সরকারি কর্মকর্তা/শিক্ষক/কর্মচারীগনের স্বচ্ছতা, সচেনতা ও ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ঔজ্জ্বল্য অপরিহার্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন কালে যথাযথ যাচাইপূর্বক অপচয়/অপব্যয় অনৈতিক পরিস্থিতি পরিহার করত হবে। সরকারি আদেশ/নির্দেশ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহন করতে হবে।

বই বিতরনের উৎসব কে অবশ্যই শিক্ষার্থী অভিভাবক সহ সংশ্লিষ্টদের মাঝে প্রাণ সঞ্চার বাঞ্চনীয় তবে ফেসবুক/মিডিয়া প্রচারের লক্ষে কারো অতি উৎসাহী আচরনে মন্ত্রণালয়/অধিদপ্তরের নির্দেশনা ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তা মন্ত্রণালয়/ কর্মচারী দায়দায়িত্ব বহন করবেন। বই বিতরন দিবসে সংশ্লিষ্ট কর্মকর্তাগন বিদ্যালয় পরিদর্শন পূর্বক জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রতিবেদন প্রেরন করবেন। জেলার সাত উপজেলার পহেলা জানুয়ারী একযোগে বই উৎসব, বই বিতরন হবে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, ইতি মধ্যে প্রতিটি উপজেলায় নতুন বই পৌছে দেওয়া হয়েছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার করোনা মহামারীর এই চরম দুঃসময়ে যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে আর এমনটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার সরকার সে জন্যই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ