কিছু কথা থেকে যাক্ এমন
কিছু ব্যথা থাক্ লুকানো
কিছু আর্দ্র কষ্টের নাম হোক রোদ্র
হোক তা বৃষ্টিতে শুকানো।
কিছু দুঃখ গোপনে জমুক
কিছু চোখ হোক বিষাদে রাঙা
কিছু প্রেম হোক দূর থেকে চাওয়া
কিছু প্রত্যাখান থাক্ পাঁজরভাঙা।
কিছু মন থাক্ নিভৃত স্নাত
কিছু বিষয় থাক্ নির্জনতা
কিছু আশা থাক্ নিজেরই ভেতর
কিছু হৃদয় পাক্ নীরবতা।
কিছু না পাওয়া হোক প্রাপ্তির প্রারম্ভ
কিছু পরাভয় হোক সফলতা
কিছু কবিতা থাক্ অপ্রকাশিত
কিছু বিরহ পাক্ গোপনতা।
কিছু মানুষ আগে মানুষ তো হোক
একদিন নিজের চেয়েও বড়ো স্বপ্নতে ভিজুক আঁখি
কিছু প্রত্যাশা থাক্ প্রতিভায় উন্মেষে
আর প্রত্যেক বিশুদ্ধ অন্তরেই ডাকুক আজন্মা কোনো পাখি।
You must be logged in to post a comment.