ফয়সাল হাবিব সানি’র কবিতা `আমি মেয়ে, তবু প্রতিবাদ করব’

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০, ৮:৫৬ অপরাহ্ন

আমি মেয়ে, তবু প্রতিবাদ করব

ফয়সাল হাবিব সানি।।

……………………………………………………………………………………………………………………………………………………………

আমার দুপায়ে শিকল পরাও, ভেঙ্গে মুচড়ে দুমড়ে দাও আমার দুহাত

তবু আমি প্রতিবাদ করব

আমার হৃৎপিণ্ডে করাঘাত করো, আমার দুচোখ উপড়ে নাও, আমার কলিজাকে দ্বিখন্ডিত করো

তবু আমি প্রতিবাদ করব

আমাকে রুখে দাও, আমাকে প্রতিরোধ করো, আমার বিপক্ষে শক্ত দুর্বার প্রতিরোধ গড়ো

তবু আমি প্রতিবাদ করব

টেনে হিঁচড়ে আমাকে ধর্ষণ করো, আমাকে লুটেপুটে ছিঁড়ো, খামচাও, যা খুশি তাই করো

তারপর নির্জন জঙ্গলে নৃশংসভাবে হত্যাও করো আমাকে

আমি মেয়ে, তবু প্রতিবাদ করব

বিখ্যাত পৃথিবীর কাছে যদিও নগণ্য আমার প্রতিবাদের কথা কেউ জানবে না, আমার প্রতিবাদ কেউ দেখবে না

তবু আবারও আমি যুগ যুগ ধরে প্রতিবাদের দামামা বাজিয়ে যাব কাপুরুষ তোমাদের নারীখেকো দুর্বল পুরুষাঙ্গের বিরুদ্ধে বিরুদ্ধে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ