বায়জিদ হোসেন, বাগেরহাট।।
উপকূল এলাকার সুবিধাবঞ্চিত জনগনের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশীপ’।
সংস্থাটি মোংলা উপজেলার শতাধিক নারীদের বিভিন্নভাবে সাবলম্বী করেছেন। এরই মধ্যে উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের ৯০ জন দুঃস্থ নারীদের ছাগল, মৌসুম ভিত্তিক বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ ছাড়াও ফলজ গাছের বাগান করে দিয়েছে ওই সংস্থাটি। বুড়িডাঙ্গার বাসিন্দা তপতি হালদার, ইতি রায়, দেবদি হালদার, স্মৃতি রায়, শরমা হালদার ও সাথী বিশ্বাস জানান, উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশীপ’ এর সহযোগিতায় তাদের ভাগ্য ফিরেছে। তাদের দেওয়া ছাগল পালন করে তারা সাবলম্বী হয়েছেন। তাদের জীবিকার চাহিদা পূরণে এর অবদান অপরসীম বলেও জানান তারা।
এছাড়া ‘ফ্রেন্ডশিপে’র দেওয়া সবজি ও ফলজ বীজে লবনাক্ত মাটিতে তা উর্বর করে জীবিকা চালাচ্ছেন তারা।
উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশীপ’ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম জানান, সমাজে পিছিয়ে পড়া দুঃস্থ নারীদের সাবলম্বী করতে তারা সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেসব দুঃস্থ নারীদের ছাগলসহ বিভিন্ন ফলজ বীজ বিতারণ করা হয়েছে-তা দিয়ে তাদের আয়-রোজগার নিয়মিত করণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সম্পদবৃদ্ধি এবং সমাজে সু-শাসন যেমন বাল্যবিবাহ রোধ, পারিবারিক নারী নির্যাতন বন্ধ হয়েছে।
সোমবার সকালে বুড়িরডাঙ্গা ইউনিয়নে এসব নারীদের নিয়ে তাদের কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় তাদের দুঃখ দূর্দশার কথা শুনে সহযোগিতা অব্যাহত রাখতে অঙ্গিকার করেন ’ফ্রেন্ডশীপ’ এর কর্মকর্তাগণ। বৈঠকে উপস্থিত ছিলেন, ‘ফ্রেন্ডশীপ’ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আতিকুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ মোঃ মোল্লা আসলাম হোসেন, ক্লিনিক সুপারভাইজার মোঃ সেলিম বাসার, ও ফিল্ড কর্মকর্তা শাওন হালদার এবং আনোয়ার হোসেন।
You must be logged in to post a comment.