মোঃ রনি শেখ, মোংলা।।
মোংলা পৌরসভার কেউ খাদ্য অভাবে থাকবে না। ফোন করলে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মোংলা পৌরশহরের অনেক বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেন তিনি।
জানতে চাইলে আলহাজ্ব কামরুজ্জামান জসিম বলেন, এ মহা দুর্যোগকালে খাদ্য সহায়তা সবারই প্রয়োজন। হীনমন্যতায় ভোগার কোন কারণ নেই।
মোংলার অনেক মহানুভব মানুষ কিন্তু সহানুভূতি নিয়ে হাত বাড়িয়েছে। ফোনে কল দিয়ে আপনার সকল সমস্যার কথা বলুন সেই সাথে খাদ্য সহায়তা গ্রহণ করুন।
যে কোনো জরুরী খাদ্য সামগ্রীর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে ০১৭১০২৬০৫৬৫
You must be logged in to post a comment.