কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের অগ্রগতি পর্যালোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অগ্রগতি পর্যালোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম বলেন, সকলের সহযোগিতায় এ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অবোকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি ক্ষেত্রে আমুল উন্নয়ন সাধিত হয়েছে।
স্বচ্ছতার ভিত্তিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করা হয়েছে। করোনাকালীন সময়ে জনগণের পাশে থেকে সরকারি নিদের্শনা বাস্তবায়নে কাজ করেছি। সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং মুক্ত ইউনিয়ন গঠনে তিনি সকলের সহযোগতিা কামনা করেন।
তিনি আরো বলেন পুনাঃরায় নির্বাচিত হলে এ ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে রুপ দেয়া হবে। এতে বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব শাপলা খাতুন, ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা, শহিদ মোল্লা, জয়েন উদ্দিন, রেনজার আলী, ডালিয়া খাতুন।
এ সময়ে একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর অধরা দাস, উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল হাজারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আলো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, মাঠ সহযোগি চাঁদনী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার হিসাবরক্ষক কর্মকর্তা মুজিবুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ।
You must be logged in to post a comment.