ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ৫:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে জামাল উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গড় পয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন গড় পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর পুত্র। সে জালার বোঝা মাথায় নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। ফুলপুর ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগে সোমবার সকালে একই উপজেলার বওলা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ