নিজস্ব প্রতিনিধি।।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফুলপুর এম শামছুল হক চত্বর সংলগ্ন মিত্র ড্রাগ হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে তাকে আটক করা হয়েছে। এ সময় তার সাথে ময়মনসিংহের ইরফান (৩৫) নামে আরেকজনকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন-চার্জ ইমারত হোসেন গাজি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.