ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৯ মে, ২০২১, ৭:৪৮ অপরাহ্ন
ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হোক, আগ্রাসী ইসরায়েল নিপাত যাক এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এর আয়োজনে ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে শতশত মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় স্থানীয় বাসস্ট্যান্ডে সেবা সংগঠনের সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা পৌরসাভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।

এসময় উপস্থিত ছিলেন, সেবা সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য কিবরিয়া মোর্শেদ, সদস্য সোহান উদ্দিন শান্তি, আসাদুল জামান, আসলাম হোসেন, ধারাভাষ্যকার ডাঃ আবু রায়হান রাজ সহ সেবা সংগঠনের সাথে একাত্মতা ঘোষনা ঝিকরগাছা  প্রেসক্লাব, ব্লাড ফাউন্ডেশন, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, ব্লাড ব্যাংক, বন্ধু কল্যাণ সেবা সংঘ মানবাধিকার ফাউন্ডেশন, ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন এবং আসলাম নিউ বেডিং হাউজ নামক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ