প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার ( ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষ প্রাচীন ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া বারের বর্তমান সাধারণ সম্পাদক জনাব একেএম কামরুজ্জামান মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জনাব কাজী ইয়ার খাঁন, জনাব এড. আলী আযম চৌধুরী, জনাব মো. সারোয়ার আলম, জনাব পারভীন চৌধুরী।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলাউদ্দিন আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ। এরপর দিকনির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব একেএম কামরুজ্জামান মামুন, আলী আযম চৌধুরী, কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন জনাব আলাউদ্দিন আহমাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মশিউর রহমান, গীতাপাঠ করেন সহকারী শিক্ষক বাবু গোবিন্দ চন্দ্র নাথ।
এ সময় বিদায়ী ছাত্র ছাত্রী, বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে নির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়।
You must be logged in to post a comment.