ফাতেমা হক মুক্তা’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১০ অপরাহ্ন

আপন মন
ফাতেমা হক মুক্তা

মন যে কারো ধার ধারেনা
শাসন, বাঁধন, রাগ মানে না,
কূল, মান আর জাত বোঝেনা
ওরে,
মন যে কারো ধার ধারে না।

মনের বাস তো কারো মনের ঘরে
কি’বা আপন কি’বা পরে,
হিন্দু, মুসলিম ধার না ধারে
ওরে,
মনের বাস তো কারো মনের ঘরে।

মন যারে চায়, তার পানে ধাই
কে, কি, ভাবে — কি, এসে যায়?
মনের মতোই মন শুধু চায়
ওরে,
মন যারে চায়, তার পানে ধাই।

২২/১১/২০১৩
নৌ সদর দপ্তর
বনানী, ঢাকা।
কাব্যগ্রন্থের নাম—
(নীল পাহাড়ের কান্না)
প্রকাশকাল -২০১৪
একুশে গ্রন্থমেলা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ