ফরিদপুরের সালথায় জমি-জমা নিয়ে দুই গ্রুপে সংর্ঘষের ঘটনা ঘটেছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের আওয়ামীলীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য কোহিনুর ও ইউসুফের সমর্থকদের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে বলে জানা যায়। তারা দুজনই সাবেক মেম্বার।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে আছিরউদ্দিন ও মতিয়ার মাতুব্বর দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হলে পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের শতশত লোক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি ও টেটা হাতে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই ঘণ্টাব্যাপি চলে এ রক্তক্ষয়ী সংঘর্ষে ব্রাক স্কুলসহ প্রায় ২০ টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বিশু মোল্যা, বাবুল মোল্যা, মিজান মোল্যা, জাকির মোল্যা, নুরু মিয়া, দবির মোল্যা, ইউসুফ মাতুব্বর, হবি মাতুব্বর, রহিম মাতুব্বর, তোতা মাতুব্বর, সজিব মোল্যা, তারেক মাতুব্বর ও কোহিনুর মাতুব্বরসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই গ্রামের পরিবেশ শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
You must be logged in to post a comment.