মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলার সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খাঁন হীরামনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম প্রমুখ।
সভায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিসমূহ বাস্তবায়নে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
You must be logged in to post a comment.