ফরিং ধরাকে কেন্দ্র করে মাগুরা বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদর উপজেলার পুকুরিয়া গ্রামে শিশুদের ফরিং ধরাকে কেন্দ্র করে বাদশা শিকদার (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ ২৬ জুলাই রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু আব্দুল ও সাগর পাঠ কাঠিতে আঁঠা লাগিয়ে ফরিং ধরছিল। এক পর্যায়ে আব্দুলের পাঠ কাঠির সাথে সাগরের পাঠ কাঠিতে হালকা ধাক্কা লাগে। যার কারনে সাগর আব্দুলকে মারে। বিষয়টা পরিবারের লোকজন জানতে পারলে বাদশা শিকদার মারার কারন জানতে গেলে, সাগরের চাচা খালেক মিয়া ও অন্যরা তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পর বিকাল সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে সর্বাত্ত্বক চেষ্টা চালানো হচ্ছে।
You must be logged in to post a comment.