ফখরুল জাতিসঙ্ঘে যেয়ে রাজনীতিবিদদের ছোট করেছেন : তোফায়েল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৫ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

জাতিসঙ্ঘের একজন সহকারী সেক্রেটারির সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিবিদদের ছোট করেছেন বলে অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ওই লেভেলে বৈঠক করা বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য চরম অপমানজনক। কারণ, ফখরুল আপনি বিএনপির মহাসচিব এবং একজন মন্ত্রীও ছিলেন। আমরা এই লেভেলে বৈঠক করি না।

বিএনপি মহাসচিবের জাতিসংঘ সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাকে জানাতে নিউ ইয়র্ক গেছেন এটি সঠিক নয়। কারণ, ওই দিন জাতিসংঘ মহাসচিব নিউ ইয়র্কে ছিলেন না। তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ঘানায় গিয়েছিলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে তার কোনও বৈঠক হয়নি। তার সঙ্গে বৈঠক হয়েছে একজন সহকারী সেক্রেটারি ও একজন ডেস্ক অফিসারের সঙ্গে। আমরা এই লেভেলে বৈঠক করি না।’

বিএনপির উদ্দেশ্যে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বিশ্বের যেকোনও জায়গায় নালিশ করা যাবে। কিন্তু বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। অনুরোধ করি, নির্বাচনে আসেন। জাতিসংঘের সহকারী সেক্রেটারি ও ডেস্ক অফিসারের সঙ্গে বৈঠক করে আমাদের আর ছোট করবেন না। বিশ্বে বাংলাদেশ এখন মডেল।’

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ