ফকিরহাট সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮, ৪:০৫ অপরাহ্ন
ফকিরহাট সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধ।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষ্যে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৫নং পাগলা দেয়াপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আনোয়ার শরীফ এর বাড়িতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুস্তাহিদ সুজা, বিশিষ্ঠ শিল্পপতি শেখ হেমায়েত উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমরেশ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অসিম দেবনাথ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অশোক দেবনাথ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সরদার মুস্তাকিন বিল্লাহ, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ, যুবলীগের সভাপতি শেখ হায়দার আলী, সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাশ, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ মোঃ পলাশ,  কাজি আজহার আলী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ সহ আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ এলাকার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পরে মোঃ আনোয়ার শরীফ বিএনপি থেকে আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জাতির কল্যানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিক নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ