বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলার ফকিরহাট ও মোল্লাহাটের মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানাগেছে।
তারা দুইজনই স্কুল শিক্ষক ছিলেন। বুধবার বিকেলের দিকে জয়ডিহি কাহালপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি ট্রাক মহাসড়কে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুত্বর আহত হন। মুহুর্তে চিকিৎসার জন্য রাতেই নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যান। নিহত দুই স্কুলশিক্ষক হলেন, মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) ও একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। নিহতরা সরোসপুর গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
You must be logged in to post a comment.