ফকিরহাটে সুনাম কমিটির আয়োজনে র‌্যালি-স্কুল বিতর্ক প্রতিযোগিতা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৩ অপরাহ্ন
ফকিরহাটে সাকিনা আজহার কলেজ মিলনায়তনে স্কুল বিতর্ক প্রতিযোগিতা....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সুরক্ষা ও নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির উদ্যোগে ৪ ডিসেম্বর’১৮ মঙ্গলবার সকাল ১০টায় সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ মিলনায়তনে সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে-‘বৈষম্যই উন্নয়নের অন্যতম অন্তরায়’ শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি কলেজ চত্ত্বর হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। সুনাম কমিটির সভাপতি শেখ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সভাপতি অধ্যক্ষ (অবঃ) কাজি ফরহাদ হোসেন, সারির এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর রঞ্জন বকশী নুপু, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, সমন্বয়কারী বিষ্ণু পদ দাশ, কাড়াপাড়া নারী কল্যাণ সংস্থার সভাপতি অনিতা রায়।

কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাগর মল্লিকের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ শরীফ খায়রুল আলম (ভারপ্রাপ্ত), শিক্ষক মিজানুর রহমান, শেখর চন্দ্র রায়, পার্থ বৈরাগী, বাবলিনা আক্তার, খায়রুল বাসার জুয়েল, সুনাম কমিটির সহসভাপতি সৈয়দ অনুজ, রত্না কবিরাজ, সহসম্পাদক মুর্শিদা আক্তার, আনন্দ দে, প্রচার সম্পাদক মান্না দে, মানবধিকার সম্পাদক আফরোজা ছবি, সদস্য শেখ সিহাব উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক আলী হায়দার রাজু, ক্রীড়া সম্পাদক শাহির খান, সদস্য আসিফ জুবায়ের অভি, হাফেজ মেহেদী হাসান, বিপ্লব বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষক, সুধীজন ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারকমন্ডলীর দায়িক্ত পালন করেন সুনাম কমিটির সহসম্পাদক মুর্শিদা আক্তার, মানবধিকার সম্পাদক আফরোজা ছবি, কাজি আজহার আলী কলেজের মার্কেটিং বিভাগের মেধাবী ছাত্রী সাবরিনা পপি।

এই বিতর্ক প্রতিযোগিতায় শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিজয়ী এবং প্রতিপক্ষ দল সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ রানার্সআপ হয়। বিজয়ী দলের প্রধান বক্তা মাইসা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ