বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
ফকিরহাটের মুলঘরে রুদ্রগাতী গ্রামে (৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে অগ্নিকান্ডে সুশান্ত বিশ্বাস, রনজিত বিশ্বাস,গণপতি বিশ্বাস, সুমঙ্গল বিশ্বাস, অরুণ সরকার ও সুধাংশু সরকার সহ ৭টি বসত বাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সুশান্ত বিশ্বাসের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানায়, এ ঘটনায় মোটরসাইকেল, সোনা, নগদ টাকা ও ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র সহ প্রায় কোটি টাকার সম্পত্তি পুড়ে নষ্ঠ হয়েছে। তবে কি কারণে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অনেকে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস ,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু এবং মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ক্ষতিগ্রস্ত দের সরকারি সহয়তা দেয়ার আস্বাস প্রদান করেন।
You must be logged in to post a comment.