ফকিরহাটের মূলঘরের ফলতিতা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮, ২:৪২ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের ফলতিতা এলাকায় একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনায় ব্যপক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফলতিতা গ্রামের মৃত শান্তি বসুর পুত্র সমর বসুর বসতঘরে আকস্মিক এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ঘরের সবখানে ছড়িয়ে পড়ে। স্থানীয় টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে ততক্ষনে ঘরের সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ভুস্মভূত হয়ে ছাই হয়ে যায়। এতে ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দিনমজুর সমর বসুর পরিবার একেবারেই দিশেহারা হয়ে পড়েছে।  ক্ষতির অনুদান দেরার দাবি জানান উপজেলা ননির্বাহী অফিসারের কাছে। খবর পেয়ে  সকালে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার সহ বিভিন্ন ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা এবং সহযোগীতার আশ্বাস দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ