প্রৌঢ় ভাবনা
মোঃ শাহিনুল ইসলাম।।
————————————————————————–
লিখতে চাই-
লিখেছি খুশি করবো বলে,
না পড়েই, ফেসবুকে রঙিন ছবিতে নিমগ্ন
ভিডিও কল, কী রহস্যময় চাহনি ?
একেবারে আনকোরা,
আধুনিক !
শুনাতে চাই-
শুনবে বলে এত কথা,
না শুনেই, চ্যাটিংয়ে ব্যস্ত সারাবেলা
একগুচ্ছ ভাষার দৈনতা প্রকাশে
একেবারে আনকোরা,
আধুনিক !
দেখাতে চাই-
দেখবে বলে জিন্স পরা,
না দেখেই, স্টার জলসায় সিরিয়াল নিয়ে
কৌতুহলী, মাতামাতি সারা নিশিরাতি
একেবারে আনকোরা,
আধুনিক !
নতুনত্ব চাই-
দেখবে বলে গেঞ্জি পরা,
না দেখেই, ফ্যাশন শোতে গাঁ ভাসিয়ে
বেহুঁশ, দিশেহারা আবেগী বিশ্ব সুন্দরী
একেবারে আনকোরা,
আধুনিক !
কবিত্ব চাই-
আবৃত্তি করবে বলে কবিতা,
না করেনি, ব্যান্ডের তালেতালে নাচানাচি
বেতাল, নৃত্যগীত অপারগ তালগোলে মরে
একেবারে আনকোরা,
আধুনিক !
আধুনিকতা চাই-
তাই লিখেছি আধুনিক ধাচে,
তবুও মেলেনি সাড়া, হীনমন্যতা নিয়ে বাঁকাচোখে
বেমালুম, নির্ঘুম নিবেশে কাটাতে ব্যাকুল পৌঢ়তা
একেবারে আনকোরা,
আধুনিক !!
You must be logged in to post a comment.