প্রেয়সীকে খোঁলা চিঠি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৯:৫০ অপরাহ্ন

প্রেয়সীকে খোঁলা চিঠি
ইজাবুল হক।।……………………………………………………………………………………….

প্রেয়সী-
আজ এতটা বছর পরে জানতে ইচ্ছা হয় তুমি কেমন আছো?
কোন এক বসন্তের সান্ধ্য বিকেলে তুমি তোমার কমল হাতের একখানা গোলাপ রাঙা আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিয়েছিলে অামার ছোট্ট পুকুরপাড়ের সেই অাঁধবয়সি নয়নতারার একটি বিবর্ণ ফুলের পাঁপড়িতে!

তুমি জানোনা হয়তো অাজ অার, তারপর থেকে অামি প্রায় পুকুরপাড়ে যেতাম, নয়নতারা গাছটার সেই ঝরে পড়া ফুলের ডগাটা ছুঁয়ে দেখার জন্য। তুমি হয়তো বুঝতেও পারছনা, কোন এক অদৃশ্য অনুভবের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় হৃদয়ে অার ডগাটা স্পর্শ করার সাহস যোগাতে পারিনা, রাজ্যের সর্বশক্তি একত্রিত করেও!

ভয় হয়! যদি তুমি অাবার না অামার স্পর্শে বিরক্ত হয়ে তোমার প্রসারিত ভ্রু কুঁচকে রক্তিম চোয়ালে কালিমার লেপন এঁকে বসন্তের অাকাশে বৈশাখের জমাট কালো মেঘে ঢেকে দাও!

তুমি হয়তো ভাবছো অামায় অনেক দূরে, বহু দূরে ঠেলে দিয়েছো।
তুমি কি একটিবারও ভেবেছো?
অামরা দু’জনে কিন্তু অাজও বসবাস করছি এক অাকাশ, এক ভূমন্ডলেই।
ভালো থেকো যতটা দূরেই থাকো আজ।

প্রত্যাশা রইবে প্রতিটি বসন্তে নয়নতারারা তোমার দরদীয়া স্পর্শে শিক্ত হয়ে উঠুক, সে পৃথিবীর যে প্রান্তেই বেড়ে চলুক !

ইতি,
তোমায় স্পর্শ করতে না পারা, সেই ভীতিকর হৃদয় ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ