রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥
প্রেসক্লাব রামপাল এর কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা মোঃ আকবর কবির পিন্টুর সভাপতিত্বে উপজেলার ফয়লাহাটের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমএ সবুর রানা, মোঃ মোতাহার মল্লিক, এইচ আমিনুল হক নান্টু, সুজন মজুমদার, শেখ মোঃ নাজমুল হুদা, মোল্লা হাফিজুর রহমান, মোঃ কবির আকবর পিন্টু, মোঃ তারিকুল ইসলাম, আবু নাঈম গাজী, তৌকির আহম্মেদ প্রমুখ।
আলোচনা শেষে এমএ সবুর রানাকে সভাপতি, এইচ আমিনুল হক নান্টুকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট “প্রেসক্লাব রামপাল” এর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ ইসলাম হোসেন, সহ-সম্পাদক মোঃ মোতাহার মল্লিক, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাজমুল হুদা, অর্থ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মজুমদার, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, তথ্য ও ক্রিড়া সম্পাদক কবির আকবর পিন্টু, সদস্যরা হলেন এস এম এ হাকিম, আবু নাঈম গাজী, সবুজ রায় ও তৌকির আহম্মেদ।
You must be logged in to post a comment.