প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার  মামলা 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৪ অপরাহ্ন
ছবিঃ প্রতিকী

এম,এ,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সহযোগিতায় দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ তুলে এক তরুণী ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা অন্য দৃষ্টি পত্রিকাকে    ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই তরুণীকে চাকরি প্রলোভনে প্রেমিক জসিম ধামরাইয়ের বালিথা এলাকার একটি কক্ষে নিয়ে আসে। তরুণী ওই কক্ষে প্রবেশ করলে জসিম ও তার সহযোগীরা দল বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণী চিৎকার করলে ধর্ষকেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ