মনিরুল ইসলাম, কালীগঞ্জ, প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ভাঙ্গা ইউনিয়নে রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেন এম পি আনার ।অদ্য ১৯ আগষ্ট রবিবার, ৮১ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে সাঁকো বাজার হইতে নলভাঙ্গা সড়ক পর্যন্ত ২১০০ মিটার রাস্তার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে শেষে আলোচনা সভায় আওমীলীগ নেতা জুলফিকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।বিশেষ অতিথি ছিলেন নলভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটু হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আশরাফ আলী,সাইফুল ইসলাম,ওয়াব মাষ্টার,রমজান আলী,সইদুল ইসলাম,সাবেক মেম্বার আক্তার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নলভাঙ্গা ইউনিয়ন আওয়ামী- যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য নাইমুর রহমান কামাল।