প্রশংসায় ভাসছেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সভাপতি দিশা আরেফিন

স্টাফ রিপোর্টার
শনিবার, ২৯ জুন, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

মিরপুরবাসীর প্রশংসায় ভাসছেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের গভর্ণিং বডির সভাপতি এমপি কামারুল আরেফিনের সহধর্মিনী মারিয়া আক্তার দিশা।

জানা গেছে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এ ৭৭৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। এত সংখ্যক পরীক্ষার্থীর আসন ব্যবস্থা উক্ত কলেজে থাকলেও অধিকাংশ কক্ষ্যেই ছিলনা প্রয়োজনীয় ফ্যান। বিষয়টি জানা মাত্রই তিনি ৩০টি ফ্যানের ব্যববস্থা করবেন বলে জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ কামারুল আরেফিন।

২৮ জুন বৃহস্পতিবার দিশা তাঁর ম্যানেজারকে দিয়ে কলেজে বিআরবি কোম্পানির ৩০টি ফ্যান পৌছে দেন। কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ফারুক হোসেন সকল শিক্ষক-কর্মচারীকে নিয়ে ফ্যান গ্রহণ করেন সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলে্ই তাঁর শারীরিক ও মানসিক সুস্থ্যতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

কলেজের ফেসবুকে নিউজটি প্রকাশিত হলে ফ্যান প্রদানের বিষয়টি দ্রুত মিরপুরবাসী জানতে পারে এবং সকলেই তাঁর ভূয়ষী প্রশংসা করেন। কলেজের ফেসবুক পেজ ছাড়াও বিভিন্নজন এ বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

ইব্রাহীম নামে কলেজের প্রাক্তন একজন ছাত্র জানান, “মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে কোন সভাপতির পক্ষ থেকে এত বড় উপহার আর কখনো পাওয়া যায়নি, এটি অত্যন্ত প্রশংসনীয়, আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সভাপতি মহোদ্বয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি অতি দ্রুতই কলেজের বিভিন্ন ধরনের উন্নয়ন তরান্বিত হবে।”

এ প্রসঙ্গে কলেজের জেষ্ঠ্য সহকারি অধ্যাপক শাহ আক্তার মামুন বলেন, “আমরা দীর্ঘদিন পরে মিরপুরবাসী মিরপুরে এমপি পেয়েছি এবং উক্ত কলেজে একজন বিচক্ষণ সভাপতি পেয়েছি। আমরা আশা করি বর্তমান ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি তাঁর হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং শিক্ষায় তাঁর এ অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ