প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে দক্ষিন দড়িকান্দি গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে আজিজুল মোল্লা (২৮) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব।
র্যাব ৮ সি.পি.সি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানী স্কোয়ড কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গত ২ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক সারে এগার টার দিকে জাজিরা উপজেলার পালেরচর গরম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে, ধর্ষণ ও অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারন করে প্রবাসীর স্ত্রীকে ভয় দেখিয়ে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আজিজুল মোল্লাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায় লম্পট আজিজুল মোল্লা গোসল খানা থেকে গোপনে অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারন করে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে ও তার কাছ থেকে বিভিন্ন সময় ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে বিষয়টি মাদারীপুর র্যাব ৮ কে অবগত করলে মাদারীপুর র্যাব-৮ অভিযুক্ত আজিজুল মোল্লাকে গ্রেফতার করে ও জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুর ক্যাম্পে নিয়ে যায় এবং ০৩ সেপ্টম্বর প্রবাসীর স্ত্রী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/২০০৩ এর ৯(১) ধারায় ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অপরাধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন।
যাহার জি.আর.নং-৭, জাজিরা থানার ওসি তদন্ত এম.এ মজিদ গণমাধ্যমকে জানান ভুক্তভোগী পরিবার মাদারীপুর র্যাব-৮ এর কাছে অভিযোগ করলে, অভিযুক্ত আজিজুল মোল্লাকে র্যাব-৮ গ্রেফতার করে এবং ৩ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে আসামী আজিজুল মোল্লাকে থানায় হস্তান্তর করেন। প্রবাসীর স্ত্রী মামলা দায়েরের ভিত্তিতে আসামী আজিজুল মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.